এরা বাঁশ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, পুরুলিয়া থেকে বিজেপিকে আক্রমণ মমতার
দি নিউজ লায়ন ; বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে পুরুলিয়া, রূপসী বাংলা থাকবে না। এরা মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বাঁশ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এক ছোবলেই শেষ, তার নাম বিজেপি। পুরুলিয়ার সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। রাজ্য সরকার কুরুক ভাষা, অলচিকি ভাষার মর্যাদা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মমতা এদিন স্মরণ করিয়ে দেন রাজ্য সরকার মানভূম বোর্ড, বাউরি বোর্ড তৈরি করে দিয়েছে। পাশাপাশি সারনা ও সারিদের আদিবাসীর মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকার পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমি তিনি কেড়ে নিতে দেবেন না। মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেন, সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে। অমিত শাহ ভয় দেখাচ্ছেন। বলছেন, সত্যকে মিথ্যা বলতে। বিজেপি আয়কর দফতরকে দিয়ে ভয় দেখাচ্ছে। তিনি বলেন, সংবাদ মাধ্যমকে বিশ্বাস করবেন না। বিজেপি ফেক ভিডিও তৈরি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ভুল বুঝিয়ে পালিয়ে গিয়েছে। এরা ভোটের জন্য কাঙ্গাল বলে মন্তব্য করেন তিনি। বিজেপির প্রতি প্রশ্ন করে তিনি বলেন, যখন পুরুলিয়ার জায়গায় জায়গায় রক্ত ঝড়ছিল তখন কোথায় ছিল বিজেপি।

Post a Comment